Know About Shatabhisha Nakshatra by Dr. Jayanta Goswami
শতভিসা নক্ষত্র
শতবিসা নক্ষত্র কুম্ভ রাশির ছয় ডিগ্রি ৪০ মিনিট থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত । এই নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু এবং অধিপতি দেবতা বরুণদেব । শত ভিসা অর্থাৎ শত বৈদ্য থেকে শতবিসা নক্ষত্রের নামকরণ হয়েছে । এই নক্ষত্র অসংখ্য নক্ষত্র নিয়ে গঠিত। হিন্দু শাস্ত্রে কথিত আছে এই শতবিশা নক্ষত্রে চন্দ্র থাকাকালীন কোন ব্যক্তি রোয়াক্রান্ত হলে তার শত বৈদ্য দা রা ও রোগ সারে না । শতভিসা নক্ষত্রে জাতক জাতিকারা শ্যাম বর্ণ, ভারী চেহারার , দুষ্ট বুদ্ধি সম্পন্ন কিন্তু বিনয়ী বাস্তব জ্ঞানী বহুভাষী ,সতর্ক ,শাস্ত্র জ্ঞানী, সংরক্ষণশীল ,কুরে ইত্যাদি হয়ে থাকে ।

এই নক্ষত্র মানবদের হাঁটু থেকে গোড়ালির অংশকে নির্দেশ করে। এই নক্ষত্র রোগ ভোগের মধ্যে নির্দেশ করে লেপ্রসি ,অ্যাজমা, বাতগ্রস্ত রোগ, ঠান্ডা লাগা রোগ, উচ্চ রক্তচাপ পঙ্গু ইত্যাদি । শতবিসা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে সাইন্টিস্ট, অ্যাস্টোরমার ,অস্ট্রলজার, ঐতিহাসিক, রেশন অফিসে কর্মচারী, সেন্সর ,স্ট্যাটিসটিক্স, স্টক এক্সচেঞ্জ টেকনিশিয়ান ট্যানারিজ ইত্যাদি।
