Know about Scorpio Zodiac Sign By Dr. Jayanta Goswami

Know about Scorpio Zodiac Sign By Dr. Jayanta Goswami

কে কোন রাশির জাতক বা জাতিকা কিভাবে চিনবেন বা জানবেন

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকের দেহ সুগঠিত। চওড়া মুখ ,একটু খর্বাকৃত, সুগঠিত পেশি বহুল দেহ, ব্যক্তিত্বপূর্ণ।
এই জাতকেরা দৃঢ় সংকল্প যুক্ত। অলস নয় অযথা সময় নষ্ট করে না। বাধা প্রাপ্ত হলে এদের দৃঢ়তা বেড়ে যায়, এরা কোন কাজ ছেড়ে আসে না অথবা অকৃত তার কাছে নিজেকে সোপে দেয় না। যতক্ষণ পর্যন্ত না সফলতা আসে এরা দৃঢ়প্রতিজ্ঞ হয়ে কাজ করে।

বৃশ্চিক জাতকেরা উদ্ভবনা শক্তি বা তীব্র অনুভূতি সম্পন্ন হয়ে থাকে। এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং এরা ভালো সমালোচকও হতে পারে। কেনা বেচার কাজে পটু (স্টক এন্ড শেয়ারস )।নিজেকে প্রচার করা প্রসারিত করার দুর্যয় সাহস সংকল্প স্বাধীনতা জাতকের মধ্যে থাকে।

Know about Scorpio Zodiac Sign

এদের পছন্দ-অপছন্দ সুনির্দিষ্ট


এরা চরমপন্থী যা করা শেষ পর্যন্ত করে ।মাঝপথে থেমে যায় না ।অপরকে ছাপিয়ে যাওয়া বা অপরের উপর কর্তৃত্ব করার প্রয়াস এদের মধ্যে থাকে। এরা অনমনীয় প্রচণ্ড আত্মবিশ্বাসী ও কৃত সংকল্প । সঙ্গে কাউকে না পেলে একাই নিজের কাজে এগিয়ে চলে ।

প্রাচীন গতানুগতিক এরা মেনে নেয় না ।যুক্তিকগ্রাহ্য গ্রহণযোগ্য বিজ্ঞানসম্মত পথই এরা মেনে চলে। প্রাচীন জিনিস কে এরা শ্রদ্ধা করে না। বৃশ্চিক নির্দেশ করে প্রজনন যন্ত্রদি ,রোগ সৃষ্টি হয় মূত্রথলী জরায়ু ইত্যাদি থেকে। বৃহস্পতি ও মঙ্গল মূত্রথলি সংক্রান্ত রোগ সৃষ্টি করে। প্রধান রোগ হলো যৌন অসুস্থতা। শনি সহযোগে মূত্র থলিতে পাথর জন্মায়, এছাড়া মাথার রোগ, নিদ্রাহীনতা ও স্নায়ুতন্ত্রের রোগ হতে পারে।

এই জাতকেরা সুখ ও স্বাচ্ছন্দ্য ছাড়া থাকতে পারে না। সামর্থের বাইরেও এরা প্রচুর অর্থ ব্যয় করে থাকে। কোন একটি আয়ের আগে এরা ব্যয় করে থাকে। পরে অর্থাগমে তারা সেই ঋণ শোধ করে দেয়। একটু জটিলতা থাকলেও প্রেমের ব্যাপারে তারা আগ্রহী। বৃশ্চিক যাতক স্বামী বা স্ত্রী পরস্পরকে সুখে রাখবার চেষ্টা করে। সাধারণত এদের সন্তানেরা সৌভাগ্যশালী হয়ে থাকে।

শুভ দিন: রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতি। বুধ ও শনি অশুভ।

শুভ বর্ন: হলুদ, কমলা, লাল, ক্রিম। ধবধবে সাদা ও নীল রং বর্জনীয।

শুভ সংখ্যা: ১,২,৩,৪,৭ ও ৯

To Book your Appointment with Dr. Jayanta Goswami, Things to Know about Scorpio Zodiac Sign. Please call 9830691553 for consultation.

Tags :

Zodiac Sign

Share This :

Have Any Question?

Do not hesitage to give us a call. We are happy to talk to you.