Know About Chitra Nakshatra by Dr. Jayanta Goswamu
চিত্রা নক্ষত্র
চিত্রা নক্ষত্র কন্যা রাশির ২৩ ডিগ্রি কুড়ি মিনিট থেকে ৩০ ডিগ্রি পর্যন্ত এবং তুলা রাশির প্রথম ৬ ডিগ্রি ৪০ মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল এবং অধিপতি দেবতা বিশ্বকর্মা ।এটি একটিমাত্র উজ্জল নক্ষত্র নিয়ে গঠিত। চিত্রা কথাটি এসেছে অর্থাৎ চিত্র বা ছবি থেকে অর্থাৎ চিত্রিত হওয়া বা প্রস্ফুটিত হওয়া। এই নক্ষত্রের জাতক-জাতিকার মধ্যে শিল্পীসুলভ মানসিকতা বাধা-বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া বা জীবনের প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি দেখা যায়। এছাড়া মঙ্গলের নক্ষত্র হওয়ায় এদের মধ্যে সাহসী কর্মে উত্তম আর না মানার প্রবণতা, সকলের সাথে মিলে মিশে চলতে না পারা ইত্যাদি লক্ষ্য করা যায়।
কন্যা রাশির এই নক্ষত্রের মধ্যে স্বার্থপরতা বেশি দেখা যায়। এই নক্ষত্রে জাতক জাতিকাদের অল্প কেশ যুক্ত মাথা, পেশীবহুল দেহ, উজ্জ্বল চক্ষু, কোকরানো চুল ইত্যাদি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ।এই নক্ষত্রের মধ্যে দেখা যায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এবং এরা অনেক দুর্বলতার সুযোগ নিয়ে থাকে।

চিত্রানক্ষত্র মানবদেহের কপাল, গলার হার পেট এবং তার নিচের অংশ, কিডনি ইত্যাদিকে নির্দেশ করে।
এই নক্ষত্র রোগ ভোগের মধ্যে কিডনি ও ব্লাডার সংক্রান্ত সমস্যা, ইউরিন এর সমস্যা, শান স্ট্রোক , আলসার, মাথার যন্ত্রণা, কীটপতঙ্গের দংশন জনিত যন্ত্রণা, চুলকানি পায়ের যন্ত্রণা, কৃমি জনিত সমস্যা ইত্যাদি নির্দেশ করে।
চিত্রানক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করে ডাক্তার, বৈজ্ঞানিক, দার্শনিক উকিল স্বাধীন ব্যবসা, প্রতিরক্ষা বিভাগ মেকানিকাল ইঞ্জিনিয়ার, প্রকাশনা ,রাজস্ব আদায় ,ইলেকট্রিক,মাইন,টানে লে সংক্রান্ত কাজকর্ম, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, লেখালেখি, রচনা ,চিত্রকলা, চিত্রকলা ,গান বাজনা, রত্ন ইত্যাদি সংক্রান্ত জীবিকা, টেলিফোন ,টেলিভিশন ,রেডিও সংক্রান্ত কাজকর্ম ইত্যাদি নির্দেশ করে।
চিত্তার নক্ষত্র শুভ কর্মের মধ্যে নতুন পোশাক কেনা বা পরিধান করা, ধার্মিক অনুষ্ঠান, ব্যক্তিগত প্রেম ,ভালবাসা ইত্যাদির নির্দেশ করে ।
পক্ষান্তরে অশুভের মধ্যে বিবাহ অনুসন্ধান করা ইত্যাদি নির্দেশ করে।
