Know About Aquarius Zodiac Sign By Dr. Jayanta Goswami

কে কোন রাশির জাতক বা জাতিকা কিভাবে চিনবেন বা জানবেন

কুম্ভ রাশি

কুম্ভ জাতকেরা দীর্ঘদেহী ও বলবান হয় ।পান পাতার মতো মুখ ,গায়ের বর্ণ সুন্দর ,সুদর্শন, দাঁত খারাপ। এই জাতকেরা বুদ্ধিমান ।কেউ তোষামোদ করে বোকা বানিয়ে নিজের কাজ হাসিল করিয়ে নিতে পারবেন না। এদের প্রতি সহজেই এবং অপরের চরিত্র অধ্যয়ন করতে পারে। কোন নতুন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এরা একটু মন্থর। এদের ভাবনা চিন্তা সব সময় নতুন ধারায় প্রবাহিত। এদের চিন্তা এদের নিজেদের মতো ।তার প্রকাশ ও এদের নিজেদের মতো ।সাধারণ নিয়ম কানুনের মধ্যে এরা পড়ে না। এদের পোশাক পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, কথা বার্তা সবকিছুর মধ্যেই একটা অভিনবত্ব। একটা নতুনত্বের ছোঁয়াও থাকে যা আমাদের সাধারনত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণে এদের খামখেয়ালী বলে মনে হয়।

কুম্ভ জাতকেরা চিকিৎসা বিজ্ঞানের দিকে আকৃষ্ট হয়। বৃহস্পতি শুভ থাকলে এদের সুন্দর সংসার হয়। এবং অর্থ থাকে ।শুক্র শুভ হলে মাতা পিতার প্রতি কর্তব্যপরায়ণ উচ্চশিক্ষা বিদেশ ভ্রমন ইত্যাদি হয়ে থাকে।

Know About Aquarius Zodiac Sign

কুম্ভ জাতকেরা সহজেই ছোঁয়াচে রোগ গ্রহণ করে থাকে এবং অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে ।এদের ম্যালেরিয়া রোগ থেকে সাবধান থাকা উচিত ।বাত রক্তচাপ জনিত অথবা হৃদরোগ সম্বন্ধে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন। কুম্ভ জাতকেরা আধুনিক যন্ত্রপাতি নিজের সৃষ্টি বা আবিষ্কারের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। বৃহস্পতি সহায়ক হলে এরা অর্থ আইন শিক্ষা ও ধর্মমূলক ভিত্তি গ্রহণ করতে পারে। চন্দ্র সহায়ক হলে ঔষধ সমাজসেবা জাহাজ পাম্প সেট কেরোসিন ইত্যাদির সঙ্গে যুক্ত থাকতে পারে। মঙ্গল সহায়ক হলে বীমা রসায়ন সিমেন্ট সঙ্গে কাজ করতে পারে।

খুব সামাজিক। নিজেদের বাড়ি সব সময় পরিষ্কার ও সুন্দর করে রাখে হাল ফ্যাশানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করে। পুরনো পদ্ধতি বদলে নতুন চাই। প্রেম প্রদর্শনের পরে যদি তারা বুঝতে পারে যে সঙ্গী বা সঙ্গিনী তাদের মনোমতো হয়নি তবে কোন রকম সংঘাতে না গিয়ে তারা নিজেদের সরিয়ে নেয়। ভালো উপকারী বন্ধু এরা পায়।

সন্তানদের সঙ্গে এরা বন্ধুর মত মেলামেশা করে সেজন্য সন্তানেরা এদের প্রতি ভালবাসা ও শ্রদ্ধায় সব সময় মিশিয়ে দিতে থাকে ।

শুভ দিন বৃহস্পতি শুক্র মঙ্গল ও সোমবার ।অন্য দিনগুলি ভালো নয়। শুভবর্ণ হলুদ লাল সাদা ক্রিম।

শুভ রত্ন পোখরাজ প্রবাল ইন্দ্রনীল নীলা

শুভ সংখ্যা ২ ৩ ৭ ৯ .
বর্জন ১ ৪ ৫ ৮ .

To Book your Appointment with Dr. Jayanta Goswami, Things to Know about Aquarius Zodiac Sign. Please call 9830691553 for consultation.

Tags :

Zodiac Sign

Share This :

Have Any Question?

Do not hesitage to give us a call. We are happy to talk to you.