Jupiter Transit Effects on Moon Signs

Jupiter Transit Effects on Moon Signs By Dr. Jayanta Goswami

মেষ রাশি — জাতক ধনবান ও একের অধিক ভৃত্যের অধিকারী হতে পারেন। তিনি মন্ত্রী হতে পারেন বা সেনাবাহিনীতে কোন বিভাগের প্রধান হওয়ার যোগ্য থাকে।

বৃষ রাশি– জাতক তার পিতা-মাতার অনুগত হন ।ভালো বন্ধু থাকে ।পরিবারের স্ত্রী ও পুত্র নিয়ে সুখে থাকেন। তার সব কাজের যোগ্যতা থাকে, ধার্মিক ও জনপ্রিয় হন।

মিথুন রাশি– জাতক একজন নমস্য ব্যক্তি ও সৎ ব্যক্তি হন। জ্ঞানের দিকে তার অগাধ সাম্রাজ্য। তিনি বাক্যবাগিস ,স্পিকার বা জনপ্রিয়ও হয়ে থাকেন।

কর্কট রাশি– জাতক উচ্চ বা রাজকীয় পদের অধিকারী হন ।তার আচার-আচরণ রাজকীয় গুণমানের । তিনি তার স্থানে সুখী থাকেন স্ত্রীকে নিয়ে। তিনি সাহসীও হয়ে থাকেন।

সিংহ রাশি– জাতক উচ্চ পরিবারের হয়ে থাকেন। তিনি শিক্ষিত ও বিভিন্ন গুণের অধিকারী। অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকেন।

কন্যা রাশি– বিভিন্ন রকম উপদেশ মেনে চলেন এবং সকলের সঙ্গে সদ ভাব থাকে । তিনি আরামে থাকতে ভালোবাসেন এবং সরকারী উচ্চ পরের অধিকারী হন।

তুলা রাশি– সর্বস্তরে জাতক সম্মানীয় হন। তিনি কেনা বা বেচায় পারদর্শী হন। বিশেষ করে রত্ন ও বাসন সামগ্রী দ্রব্যে।

বৃশ্চিক রাশি — সব সময় কর্মে তৎপর ।তিনি ধনবান ও সকলের দ্বিস্ট হয়ে থাকেন ।তিনি দেখতেও সুন্দর হন।

ধনু রাশি– জাতক ধনবান, ধার্মিক এবং মন্ত্রীস্থানীয় পদের অধিকারী হন । খুবই সুন্দর ও সুখী হন।

মকর রাশি– জাতক ভাগ্য করে স্ত্রী, সন্তান ও সুন্দর বন্ধু পেয়ে থাকেন। রাজকীয় গুণের অধিকারী হয়ে থাকেন।

কুম্ভ রাশি– জাতক সুন্দর দাসী, কুমারী, বাড়ি ,জমি বাগানের অধিকারী হন ।স্বাভাবিকভাবে তিনি কর্মচারী ও ভালো গুণের মানুষ হয়ে থাকেন।

মীন রাশি– জাতক বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদে অধিকারী হন। তিনি ধনী ও সুন্দর প্রকৃতির হয়ে থাকেন। তার চারপাশে সর্বদা সুন্দর রমণীরা পরিবেষ্টিত হয়ে থাকেন।

বিশেষ দ্রষ্টব্য: এখানে উপরিউক্ত বিষয়গুলি সঠিকভাবে জানতে বৃহস্পতির ও চন্দ্রের ক্ষমতা জন্ম ছকে কতটা তা বিবেচ্য । বিশেষ করে চন্দ্রের অবস্থান ও সেই ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি কতটা শক্তিশালী হতে পারে সেটা বিবেচনা করে দেখা প্রয়োজন।

To Book your Appointment with Dr. Jayanta Goswami to take knowledge about Jupiter Transit Effects on Moon Signs, Please call 9830691553

Tags :

Astrology by Jayanta Goswami

Share This :

Have Any Question?

Do not hesitage to give us a call. We are happy to talk to you.