Know About Uttara Phalguni Nakshatra by Dr. Jayanta Goswami
উত্তর ফাল্গুনী নক্ষত্র
উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির ২৬ ডিগ্রি ৪০ মিনিট থেকে ৩০ ডিগ্রি এবং কন্যা রাশির প্রথম ১০° পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ রবি এবং অধিপতি দেবতা অর্জমা বা 12 টি আদিত্যের মধ্যে আর্যমনকে এই নক্ষত্রের দেবতা বলা হয়েছে।
আর্য মন যে সমস্ত গুনগুলি কে নির্দেশ করে তা হলো সেবামূলক কাজ ইত্যাদি। যা এই নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে পাওয়া যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বেশিরভাগ বৈশিষ্ট্য উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে খুঁজে পাওয়া যায়। এ ছাড়া এর সঙ্গে রবির গুনাবলী গুলি দেখা যায়। যেমন মর্যাদাপূর্ণ, আকর্ষণীয় চেহারা, সোজাসুজি কাজ করা, কর্মস্থানে উচ্চপদ অধিকার করা।
এদের মধ্যে ভয় থাকে না, একটু রাগী ও মেজাজি হয়ে থাকে ।
এরা সন্তানদের প্রতি কঠোর হয়। এবং অত্যন্ত নিয়মাবর্তিতার সঙ্গে লালন পালন করে। ফলস্বরূপ কোন কোন ক্ষেত্রে সন্তানদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়।

সিংহের উত্তর ফাল্গুনী নক্ষত্র মানবদেহের মেরুদন্ডকে নির্দেশ করে এবং কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্র মানবদেহের যকৃত অন্ত্র কে নির্দেশ করে।
রোগ ভোগের মধ্যে নির্দেশ করে সিংহের উত্তর ফাল্গুনী নক্ষত্র মেরুদন্ড ও মাথার যন্ত্রণা, রক্তচাপ, মাথায় রক্ত জমে সাময়িক ভারসাম্য হারান এবং কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্র নির্দেশ করে হজমজনিত সমস্যা, পেটের টিউমার ইত্যাদি।
বৃত্তির দিক থেকে নির্দেশ করে সিংহের উত্তর ফাল্গুনী সরকারি চাকরি, মেডিকেল ,ডিফেন্স, শিপিং ,স্টক এক্সচেঞ্জ শেয়ার, বিজনেস হার্ট স্পেশালিস্ট ইত্যাদি।
কন্যার উত্তর ফাল্গুনী নির্দেশ করে কমিউনিকেশন ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, টুরিস্ট ডিপারমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রাইটিং এক্সপার্ট ,কন্ট্রাক্টার এজেন্ট ইন্ডাস্ট্রিস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টাল ডিপার্টমেন্ট রেজিস্টার অফ বার্থ এন্ড ডেথ ইত্যাদি।
